বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৭ ঈদ পূর্ণমিলন ও রজতজয়ন্তী‌ উদযাপন। কালের খবর

গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৭ ঈদ পূর্ণমিলন ও রজতজয়ন্তী‌ উদযাপন। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধ, কালের খবর :
“বন্ধু মিলবে বন্ধুর সাথে,মিলন মেলা পরিণত হবে উৎসবে”এ প্রতিপাদ্য বিষয়কে বক্ষে ধারণ করে ঐতিহ্যবাহী গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৭ এর ঈদ পুনর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠান
৪ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪টায় গোমতি বিকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাচ ২০০৭ এর রজতজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষকবৃন্দ। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উক্ত অনুষ্ঠানের আয়োজক আফজাল ভূঁইয়া,প্রধান শিক্ষক, মোঃ নুরুল হুদা। অভিভাবক প্রতিনিধি মোঃ আমির হোসেন,২০০৭ ব্যাচের ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র দিপ‌ লাল ত্রিপুরা‌,চট্টগ্রাম ইউনিভার্সিটি। মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসেম সহ প্রমুখ।
সাবেক শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত ২০০৭ ব্যাচ এর রজতজয়ন্তী অনুষ্ঠানের বিশেষত্ব ছিলো কোন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি ছাড়াই সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় শিক্ষকরাই ছিলেন অতিথি।
পরে অবসরপ্রাপ্ত ৩ শিক্ষাগুরুকে ২০০৭ ব্যাচ এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। রাতে অনুষ্ঠিত হয় জমকালো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com