রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সৌদি নারীর ব্যবসা করতে পুরুষের অনুমতির দরকার নেই

সৌদি নারীর ব্যবসা করতে পুরুষের অনুমতির দরকার নেই

সৌদি নারীর ব্যবসা করতে পুরুষের অনুমতির দরকার নেই

দি হিন্দু

এখন থেকে স্বামী বা অন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন সৌদি আরবের নারীরা।
গত বৃহস্পতিবার সৌদি আরব সরকার এ ঘোষণা দেয়। এর মাধ্যমে সৌদি আরবে কয়েক দশক ধরে চলা কঠোর অভিভাবকত্ব ব্যবস্থায় বড় পরিবর্তন হলো।
দেশটির বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায়, ‘অভিভাবকের সম্মতি প্রমাণ করা ছাড়াই নারীরা এখন তাদের নিজস্ব ব্যবসা শুরু করবে এবং সরকারের ই-সেবা থেকে সুযোগ-সুবিধা নিতে পারবে।’

সৌদি আরবের অভিভাবকত্ব নীতি অনুযায়ী, যেকোনো প্রশাসনিক কাজ, কোথাও ভ্রমণ অথবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে স্বামী, বাবা বা ভাইয়ের অনুমতি প্রমাণ করতে হতো।
সম্প্রতি সৌদি সরকার দেশটির বেসরকারি খাতকে প্রসারিত করার পাশাপাশি নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিচ্ছে।
সৌদির ৩২ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এবং সৌদি যুবসমাজের জন্য একটি ‘মুক্ত ও স্বাধীন’ দেশ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে সৌদি সরকার নারীদের ওপর আগের আরোপিত নানা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়।
সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর কার্যালয় এই মাসে ঘোষণা করে, প্রথমবারের মতো তারা নারী তদন্ত কর্মকর্তা নিয়োগের কাজ শুরু করবে।
এ ছাড়া দেশটির বিমানবন্দর এবং সীমান্তে ১৪০ জন নারীকে নিয়োগ করা হয়েছে। সৌদি সরকার জানায়, সৌদির ইতিহাসে প্রথমবারের মতো এক লাখ সাত হাজার নারী চাকরির আবেদন করেছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘ভিশন ২০৩০’ নামে দেশটিতে একটি সংস্কারকাজ শুরু করেছেন। এর অংশ হিসেবে কর্মক্ষেত্রে সৌদি নারীদের অংশগ্রহণ ২২ শতাংশ থেকে বাড়িয়ে এক-তৃতীয়াংশ করার পরিকল্পনা করেছে সরকার।
কালের খবর/১৯/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com