শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
৬৬ আরোহী নিয়ে ইরানি বিমান বিধ্বস্ত

৬৬ আরোহী নিয়ে ইরানি বিমান বিধ্বস্ত

কালের খবর :

ইরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে ৬৬ জন যাত্রী ও ক্রু ছিলেন।
বিমানটি তেহরান থেকে ইয়াশজুয়ের পথে সেন্ট্রাল ইরানের কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, রবিবার ইরানের সেমিরোম শহরের পর্বতাঞ্চলে বিমানটি ক্র্যাশ করে। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জরুরি বিভাগের মুখপাত্র মোজতবা খালিদির বরাত দিয়ে এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেসটিভি জানায়, আসেমানের ওই ফ্লাইটে ৬০ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।

মিররের প্রতিবেদনে বলা হয়, এটিআর ৭২ টুইন-ইঞ্জিনের টার্বোপ্রোপ মডেলের বিমানটি মাটি থেকে ওড়ার ৫০ মিনিট পর রাডার থেকে গায়েব হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় মিডিয়াকে জানান, বিমানটি কোথাও জরুরি অবতরণের চেষ্টা চালাচ্ছিল। পরে তা ডেনা পর্বতমালা অঞ্চলে বিধ্বস্ত হয়।

সেন্ট্রাল ইসফাহান প্রদেশের সেমিরোমের কাছে বিধ্বস্ত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারে একটি হেলিকপ্টার জরুরিভাবে সে পথে রওনা দেয়।

কিন্তু বাজে আবহাওয়ার কারণে ওটা জায়গামতো নামতে পারেনি।
সূত্র : আল জাজিরা, মিরর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com