বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সোলাইমানি হত্যায় জড়িত প্রত্যেকের ওপর হামলা চালাবে ইরান । কালের খবর :

সোলাইমানি হত্যায় জড়িত প্রত্যেকের ওপর হামলা চালাবে ইরান । কালের খবর :

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের ওপর হামলা চালানো হবে।

শনিবার আইআরজিসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি বলেছেন, ‘ট্রাম্প! আমাদের মহান জেনারেলকে শহীদ করার প্রতিশোধ নিশ্চিত, গুরুতর ও বাস্তবিক।’

 সম্প্রতি মার্কিন ওয়েবসাইট পলিটিকো এক প্রতিবেদনে দাবি করেছে, জেনারেল সোলাইমানিকে হত্যার পর প্রতিশোধ হিসেবে দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করতে চেয়েছিল ইরান।  মেজর জেনারেল হোসেইন সালামি এই দাবি নাকচ করে দিয়েছেন।

তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনারা কি মনে করেন আমাদের ভাইকে শহীদ করার বদলা হিসেবে এক জন নারীর ওপর হামলা চালাব? আমাদের তাদের ওপর হামলা চালাব যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। আপনাদের জানা উচিত, ওই ঘটনায় যে বা যারা সংশ্লিষ্ট ছিল তাদের প্রত্যেকের ওপর হামলা চালানো হবে এবং এটা গুরুতর বার্তা।’

গত সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘তারা যদি যে কোনোভাবে আমাদের ওপর হামলা চালায় তাহলে তাদের ওপর এক হাজার গুণ কঠোর হামলা চালানোর লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।

 
twitter sharing button
linkedin sharing button
messenger sharing button
whatsapp sharing button
skype sharing button

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com