বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ঝিনাইদহে মৃত ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত ছিলেন। কালের খবর

ঝিনাইদহে মৃত ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত ছিলেন। কালের খবর

সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর : গত ১৩ জুন ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন ফয়েজ উদ্দীন নামে এক ব্যাংক কর্মকর্তা। মৃত্যুর একদিন আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার আসা রিপোর্টে দেখা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
এরপর তার বাড়িটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এছাড়া তার পরিবার ও দাফন কাজে অংশ নেওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মৃত ওই ব্যাংক কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। মারা যাওয়ার তিন দিন আগে ঢাকা থেকে সর্দি, কাশি ও শ্বাসসকষ্ট নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। এরপর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তিনি একটি বেসরকারি ব্যাংকে ঢাকায় চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালে নমুনা দিয়েছিলেন। এরপর ওই দিন দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার ঝিনাইদহ জেলায় নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ব্যাংক কর্মকর্তা ফয়েজ আগেই মারা যান। বাকি একজন জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা।
এ নিয়ে জেলায় মোট ১০৩ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেছেন দুইজন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com