বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর

রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন করা হবে।ওই কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। রামগড় স্থলবন্দর নির্মাণে বিশ্ব ব্যাংক,ভারত এবংবাংলাদেশের যৌথ বিনিয়োগ রয়েছে উল্লেখ করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার(১২ জানুয়ারি) দুপুরের দিকে রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ভারত চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দর ব্যবহার করার মাধ্যমে সাব্রুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পন্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনাএবং রামগড় স্থলবন্দর কবে চালু ও যাত্রী পারাপারের বিষয়টিও ওই কমিটির মতামত পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ইতোমধ্যে রামগড় ফেনী নদীর ওপর সেতু নির্মাণ, প্যাসেঞ্জার টার্মিনাল, ইমিগ্রেশন ভবনসহ প্রায় ৬০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। গত বছরের ১৪ আগস্ট এ বন্দরটি চালু হওয়ার কথা ছিল।
রামগড় স্থলবন্দর পরিদর্শনকালে স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, প্রকল্প পরিচালক সরওয়ার আলম, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ও রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দীন প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com