বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর

কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর

 

মো: মোক্তার আহমেদ বিশেষ প্রতিনিধি, কালের খবর : 
কুমিল্লার নাঙ্গলকোটে মহসিন নামে এক যুবদল নেতার নেতৃত্বে সড়ক থেকে দুই কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মহসিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা ও উপজেলার নুরপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। গত ৯জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ওই দুই কিশোরীকে সড়ক থেকে তুলে নিয়ে উপজেলার নূরপুর সেবাখোলা বাজারে “খোকন স’মিলের” একটি কক্ষে আটকে রেখে দফায়-দফায় দলবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় ভূক্তভোগী ওই দুই কিশোরী সোমবার দুপুরে নাঙ্গলকোট থানায় এসে যুবদল নেতা মহসিন ও স’মিল মালিক একই এলাকার করের ভোমরা গ্রামের আলী মিয়ার ছেলে খোকন মিয়াসহ ৮-১০জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে একই দিন রাত পৌনে ৮টার দিকে ভূক্তভোগী কিশোরীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক।

ভুক্তভোগী দুই নারী জানান, আমাদের দু’জনকে মহসিন’সহ ১০-১২ জন মিলে একটি স’মিলে নিয়ে গণধর্ষণ করে। এর মধ্যে দুইজন আমাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে। সবার মুখ দেখলেই চিনতে পারবো। স’মিলের মালিকও ছিল। আমাদেরকে প্রথমে জোর পূর্বক অটো রিকশায় তুলে নিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরাঘুরি করে। পরে জোর করে স’মিলের একটি রুমে নিয়ে যায়, সেখানে আমাদেরকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও করে। এসময় আমরা চিৎকার দিলে, আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আমাদের উপর এ নির্যাতন করা হয়। পরে আমাদেরকে অটো রিকসায় তুলে হুমকি দিয়ে বলে সোজা চৌদ্দগ্রাম বাজারে নামিয়ে দিতে৷ আমরা এ নির্যাতনের বিচার চাই।

অভিযুক্ত যুবদল নেতা মহসিন ও স’মিল মালিক খোকন মিয়াকে তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে না পাওয়ায় এবং তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম বলেন, সে আমার পরিচিত নয়। কেউ যদি দলের নাম ব্যবহার করে অপকর্ম করে, আমরা তার দায়ভার নিবো না। অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা উচিৎ।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন, দুই কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে। তাদের একজনের বাড়ি লক্ষ্মীপুর ও অপর জনের বাড়ি চাঁদপুর জেলায়। মামলা প্রক্রিয়াধীন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, ওসিকে বলা হয়েছে। ঘটনার সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com