বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর

মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, মোঃ নিজাম উদ্দিন/মজিবুর রহমান ভূঁইয়া, কালের খবর : পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়িতে অপ্রুচাই মারমা (৩০) নামে কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টরকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (১৩ জানুয়ারি) বিকালের দিকে মানিকছড়ির গরমছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
যৌথ বাহিনীর হাতে আটক অপ্রুচাই মারমা
মানিকছড়ির সদর ময়ূরখীল এলাকার মংপ্রু মারমার ছেলে।
পুলিশ জানায়, আকটকৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে উপজেলার গরমছড়ি এলাকায় কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর পরিচয়ে সেখানে অবস্থান নিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অপ্রুচাই মারমাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড অ্যামোনেশন ও একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে
অপ্রুচাই মারমা নিজেকে কথিত মগ লিবারেশন পার্টির সদস্য বলে পরিচয় দিয়েছে। সে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com