শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বেতন না দিয়ে ঈদের দিন ৬ সাংবাদিককে চাকরীচ্যুত। কালের খবর

বেতন না দিয়ে ঈদের দিন ৬ সাংবাদিককে চাকরীচ্যুত। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বেতন বকেয়া পরিশোধ না করে ঈদের দিনে বিনা নোটিসে ৬ সাংবাদিককে চাকরিচ্যুতকরলো অনলাইন পত্রিকা আগামীনিউ ডটকমের প্রধান সম্পাদক ডা. নিম হাকিম।

জানা গেছে, ঈদের আগর দিন (২৪ মে) বেতন চাওয়ায় ছয় সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা হলেন, মুহাম্মদ নাইম, আরিফুর রহমান, তামিম হোসাইন, ফাহিম আহমাদ বিজয়, তাওসিফ মাইমুল ও মো. বাবুল। পরবর্তিতে আরিফুর রহমানকে পুর্নবহাল করা হয় এবং সাইফুল মিঠু নামের অন্য একজনকে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুতদের সাথে কথা বলে জানা গেছে, সাংবাদিকের কারো কারো তিন মাসের, কারো দুই মাসের বেতন বাকি রয়েছে। সাংবাদিকরা জানিয়েছেন , ঈদের আগেরদিন পর্যন্ত সম্পাদক তাদের বেতন না দিয়ে ঈদের দিন সকালে তাদের চাকরিচ্যুতকরে দেন।

এইনিয়ে চাকরিচ্যুত সাংবাদিক মুহাম্মদ নাইম বিজনেস বাংলাদেশকে বলেন, আমাদের অনেকের ২/৩মাসের বেতন বাকি। ঈদের একসপ্তাহ আগে থেকেই বেতন চাইলে আজ দিব, কাল দিব বলে টালবাহানা শুরু করে।

তিনি আরো জানান, ঈদের আগের দিন সাংবাদিকরা বেতনের জন্য সম্পাদককে ফোন দিলে কারো ফোনই রিসিভ করেননি। আগামী নিউজের ব্যক্তিগত ফেসবুক গ্রুপে বেতনের বিষয়ে কথা বললে সকলকেই গ্রুপ থেকে রিমুভ করে ডমিন প্যানেলও বন্ধ করে দেয়া হয় বলেও জানান তিনি।

শিগগিরই বেতন না দিলে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়ে নাঈম বলেন, যেখানের সরকার ২৬ তারিখের মধ্যে সাংবাদিকদের বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সেখানে সাংবাদিকদেরকে ঈদের দিন চাকরিচ্যুতকরা তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না।

এই নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নকে অবগত করিয়েছেন সাংবাদিকরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com