শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
চাকরি নিয়ে ভুল ধারণাগুলো

চাকরি নিয়ে ভুল ধারণাগুলো

কালের খবর: মনের মতো চাকরির খোঁজ সহজে মেলে না। সব কিছু ঠিকঠাক চললে হয়তো ইন্টারভিউয়ের চিঠি মিলবে। এদিকে আপনি ইতোমধ্যে চাকরির বিবরণ জেনে ও পড়ে দারুণ উত্তেজিত। এই চাকরিটাই আপনার দরকার। শেষ অবধি চাকরিটা মিলে গেলে কিন্তু নতুন চ্যালেঞ্জের মাত্র শুরু।
প্রথম দিন অফিসে কী পরে যাবেন বা সবার সঙ্গে কিভাবে কথা বলবেন, তাই হয়তো মাথার মধ্যে ঘুরপাক খায়। অনেক স্মার্ট কর্মীই কিন্তু চাকরি খোঁজা থেকে শুরু করে নতুন কর্মক্ষেত্রে যোগ দেওয়ার মাঝে বেশ কিছু ভুল করে থাকেন। বিশেষজ্ঞদের দৃষ্টিতে যা কি না নির্বোধের মতো ভুল। এ ঝক্কি এড়িয়ে যেতে হবে। নয়তো ক্যারিয়ারে প্রথমেই হোঁচট খাবেন।

একটি মাত্র উৎসে চাকরি খোঁজা : বোকারাই এ কাজটি করে থাকেন। কেবল যদি ইন্টারনেটকে চাকরি খোঁজার একমাত্র মাধ্যম বলে মনে করেন, তো বড় ভুল করলেন। আবার পত্রিকার বিজ্ঞপ্তিও কিন্তু সব সুযোগের খবর দেবে না। তাই সবদিক থেকে চেষ্টা করতে হবে। পরিচিতদের বলতে হবে। বিভিন্ন অফিসে যারা চাকরি করছেন, তারাও কিন্তু খবরের বড় উৎস হতে পারেন। কিছুই বাদ দেওয়া যাবে না।

দায়িত্ব পালনে অতিমাত্রায় অস্থির থাকা : নতুন চাকরিতে উদ্যোমী হতে হবে। তাই বলে ইতিবাচক আর আগ্রাসী হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। এই দুয়ের মাঝে দেয়াল তোলার বিষয়টি প্রথমেই শিখে নিতে হবে। এই চাকরিটা হয়তো আপনার জীবনের সেরা অর্জন।

নতুন কর্মীর কাছে সুযোগের কথা বলা : ধরুন, আপনার কোনো সহকর্মী বা বন্ধু বড় প্রতিষ্ঠানে দারুণ এক চাকরি পেয়ে গেল। আর তা জানামাত্র আপনিও তাকে নিজের জন্য সুযোগ সৃষ্টির কথা বলে ফেললেন। এটা খুবই অস্বস্তিকর বিষয়। যে পরিচিত বা বন্ধু নতুন কম্পানিতে গেছেন, তাকে সময় দিন। তিনি সেখানকার পরিবেশ ও সুযোগ বুঝে হয়তো আপনার ব্যবস্থা করতে পারবেন। আবার আপনাকে ওই প্রতিষ্ঠানে ঢোকানোর জন্য চাপও দেওয়া যাবে না।

অস্বাভাবিক বেতন দাবি : ইন্টারভিউয়ের পর আপনাকে পছন্দ হলে আকাঙ্ক্ষিত চাকরির প্রস্তাব আসবে। সেখানে বেতন নিয়ে আলোচনার যথেষ্ট সুযোগ থাকে। আর সেখানেই নির্বোধের মতো ভুল করে বসেন অনেকে। চাকরির বাজার সম্পর্কে ধারণা নিয়ে এ কাজে নামতে হবে। হয়তো আপনি অনেক বেশি যোগ্য। তাই বলে মনের মতো বেতন দাবি হিতে বিপরীত ঘটাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com