বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক স্যাসোলি ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট। কালের

সাংবাদিক স্যাসোলি ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট। কালের

কালের খবর ডেস্ক  :

ইতালির সমাজতান্ত্রিক এমইপি ডেভিড স্যাসোলিসট ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

ডেমোক্র্যাটিক পার্টির এমইপি স্যাসোলি বিদায়ী রক্ষণশীল প্রেসিডেন্ট অ্যান্তোনিও তাজানির স্থলাভিষিক্ত হবেন। দ্বিতীয় দফার ভোটে এই সাবেক সাংবাদিক ও মধ্যবামপন্থী প্রার্থী ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।-খবর ইন্ডিপেন্ডেন্টের

তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী জান জাহরাডিল ১৬০ ও গ্রিন স্কা কেলার ১১৯ ভোট পেয়েছেন। নিরঙ্কুশ ভোটে একজন সমাজতন্ত্রীকে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে সুপারিশ করলেন ইউরোপীয় কাউন্সিলের নেতারা।

এর আগে প্রথমবারের মতো দুটি গুরুত্বপূর্ণ পদে দুই নারীর নাম প্রকাশের পর বুধবার এই সমাজতন্ত্রীকে শীর্ষপদে মনোনীত করা হয়েছে।

আগামী আড়াই বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। ইতালি থেকে নির্বাচিত সপ্তম ইউরোপীয় প্রেসিডেন্ট হলেন এই সাবেক সাংবাদিক।

নিজের প্রথম বক্তব্যে স্যাসোলিসট বলেন, আমরা এমন এক সময়ে পার্লামেন্টের দায়িত্ব গ্রহণ করছি, যখন বিভিন্ন ঘটনা আমাদের ওপর অনেক বেশি দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছে।

১৯৫৬ সালের ৩০ মে ফ্লোরেন্সে জন্ম গ্রহণ করেন তিনি। দুই সন্তানের বাবা স্যাসোলি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করে একটি দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৯২ সালে আরএআইতে ব্রোডকাস্টার হিসেবে কাজ করেন। সাংবাদিক হিসেবে ইতালিতে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৯ সালে স্যাসোলি ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com