বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পশ্চিমারা একজন মুসলমানের অপরাধকে দেড়’শ কোটি মুসলমানের ওপর চাপিয়ে দেয়’। কালের খবর

পশ্চিমারা একজন মুসলমানের অপরাধকে দেড়’শ কোটি মুসলমানের ওপর চাপিয়ে দেয়’। কালের খবর

কালের খবর ডেস্ক  :

পশ্চিমারা একজন মুসলমানের অপরাধকে দেড়’শ কোটি মুসলমানের ওপর চাপিয়ে দেয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার বিকালে ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে যৌথ প্রেস কনফারেন্সে ইসলামফোবিয়ার ভয়াবহতা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্ব ইসলামফোবিয়া ছড়িয়েছে। একজন মুসলমানের অপরাধকে তারা দেড়’শ কোটি মুসলমানের ওপর চাপিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

ক্রাইস্টচার্চের নৃশংসতাকে পশ্চিমাদের তৈরি ইসলামফোবিয়ার ফসল উল্লেখ করে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান বলেন, নির্দিষ্ট টার্গেট নিয়েই এতবছর ইসলামফোবিয়া ছড়ানো হয়েছে। ক্রাইস্টচার্চে নির্মমভাবে বৃদ্ধ, নারী ও শিশুদের হত্যার ঘটনাটি খুনি সরাসরি সম্প্রচারও করেছে। এটা পশ্চিমাদের ছড়ানো ইসলামফোবিয়ার ফসল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রশংসা করে বলেন, এ দু’জনই এখন মুসলিম বিশ্বকে সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছেন।

মাহাথিরের পাকিস্তান সফরকে স্বাগত জানিয়ে ইমরান খান বলেন, ড. মাহাথির মোহাম্মদ ও রিসেপ তাইয়্যিপ এরদোগানকে মুসলিম বিশ্ব তাদের নেতা হিসেবে বিবেচনা করে। মুসলমানদের অধিকার রক্ষায় তাদের দৃঢ় নেতৃত্ব একটি প্রতিষ্ঠিত বিষয়।

বড় অনেক মুসলিম দেশ আন্তর্জাতিক পর্যায়ে মুসলিমদের পক্ষে তেমন জোরালো অবস্থান গ্রহণ করে না বলে বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন ইমরান খান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com