বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জাতীয় শিশু দিবসে ২০ শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা

জাতীয় শিশু দিবসে ২০ শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা

 

 

কালের খবর প্রতিবেদন :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ২০ জন শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনার ব্যবস্থা করলো মগবাজারস্থ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। দেশের বিশিষ্ট ইউরোলজিস্ট প্রফেসর ডা. এম ফখরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য বিশেষজ্ঞ সার্জনরা শনিবার এই সুন্নাতে খৎনা ক্যাম্প পরিচালনা করেন।

হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট ল্যাপারোস্কপি সার্জন অধ্যাপক ডা. মো: মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সংক্রান্ত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পি বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোশাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য মিয়া মুজিবুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) হলি ফ্যামিলি হাসপাতালের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এজাজ আহমেদ হিরন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২৪, ২৫ ও ৩৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মিসেস নাজমুন্নাহার হেলেন প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, সাধারণ মানুষের কল্যাণে সারা বছর বিভিন্ন হেলথ ক্যাম্প, গরীব রোগীদের ফ্রি অপারেশন, ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশনসহ সেবামূলক নানা কর্মসূচী গ্রহন করে থাকে বারাকাহ হাসপাতাল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com