বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মিরপুরে মাদ্রাসায় চলছে পাঠদান। কালের খবর

মিরপুরে মাদ্রাসায় চলছে পাঠদান। কালের খবর

মিরপুর (ঢাকা) প্রতিনিধি, কালের খবর :

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা না মেনে রাজধানীর মিরপুরে খোলা রাখা হয়েছে একটি মাদ্রাসা। শ্রেণি কক্ষে নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা। ওই মাদ্রাসার নাম মিরপুর ১১নং মহিলা মাদ্রাসা।

মঙ্গলবার দুপুরে মিরপুর ১১ নম্বরের ব্লক-সি, রোড নম্বর ১০, লেন-১১ (তারা মেডিকেল রোড) সরেজমিন গিয়ে দেখা যায়, একটি ছয়তলা ভবনের নিচতলা ও ২য় তলা ভাড়া নিয়ে চালু করা হয়েছে মিরপুর ১১ নম্বর মহিলা মাদ্রাসা। মাদ্রাসার নিচতলা ও ২য় তলায় শতাধিক শিক্ষার্থীকে শ্রেণি কক্ষে পাঠদান দিচ্ছেন শিক্ষকরা।

স্থানীয়রা জানান, ৫ বছর আগে মাদ্রাসাটি চালু হয়। বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ৮ থেকে ১৫ বছর। শিক্ষার্থীদের অনেকের মুখে মাস্ক নেই। গাদাগাদি করে বসানো হয়েছে তাদের।

এক শিক্ষার্থী জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা খোলা থাকে।

মাদ্রাসার এক শিক্ষক কালের খবরকে  বলেন, মাদ্রাসা খোলা রাখা হয়েছে যদি এটা নিয়ে লেখালেখি করেন পুলিশ এসে বন্ধ করে দেবে। আগামীকাল (বুধবার) নিজ থেকেই আমরা বন্ধ করে দেব।

এক শিক্ষার্থীর অভিভাবক কালের খবরকে  বলেন, করোনা সংক্রমণের ভয়ে আমার বাচ্চাকে মাদ্রাসায় পাঠাইনি। যারা পাঠাচ্ছেন তারা অসচেতন। মাদ্রাসা কর্তৃপক্ষেরও উচিত হয়নি এই সময় মাদ্রাসা খোলা রাখা।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম কালের খবরকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদি কোনো মাদ্রাসা খোলা থাকে, তাহলে ব্যবস্থা নেব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com