শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মাটিরাঙ্গার পলাশপুর মহিলা মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ করলেন বিএনপি নেতা কাজল। কালের খবর

মাটিরাঙ্গার পলাশপুর মহিলা মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ করলেন বিএনপি নেতা কাজল। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা
পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা হেফজ খানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ দিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

শনিবার (২২মার্চ) বিকেল ৫টার দিকে পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিল পুর্বে তিশজন শিক্ষার্থীর মাঝে
পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল বলেন, ব্যাক্তিগত উদ্যোগে দীর্ঘ দিন ধরেই সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি। পবিত্র মমাহে রমজান মাসে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে মহিলা মাদ্রাসার এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনশরীফ উপহার দিয়েছি।

এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন, পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা হেফজ খানার পরিচালক মাও. আব্দুল হাই ও পরিচালনা কমিটির সভাপতি মো.শহিদুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com