বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। কালের খবর

গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর : 
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় মাটিরাঙ্গা উপজেলার গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাঠে এক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৮ঘটিকায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু করেন।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নুরুল হুদা(প্রধান শিক্ষক)গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়।
এতে সঞ্চালনায় করেন অএ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফুল ইসলাম বিদ্যুৎ (ভারপ্রাপ্ত) মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আবু ফজল ভূঁইয়া সহ সভাপতি উপজেলা বিএনপি ,মোহাম্মদ শাহরিয়ার মোল্লা আহবায়ক মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক গোমতী ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক গোমতী ইউনিয়ন বিএনপি, মোঃ হানিফ মিয়া আহবায়ক ‌গুমতি ইউনিয়ন যুবদল। মোঃ সেলিম মিয়া সভাপতি গোমতী ইউনিয়ন তাঁতি দল, মোঃ জহিরুল ইসলাম ‌ আহবায়ক গোমতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা সহ আরো অতিথি ও অভিভাবক বৃন্দ।
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।’যেমন খুশি তেমন সাজো,অংক দোর,সৃতি পরিক্ষা,কবিতা আবৃত্তি সহ বিশেষ আর্কষণ হিসেবে রেখেছে অভিভাবকদের বালিশ বদল প্রতিযোগিতা।
এসময় দিক-নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন, ‘নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের পড়াশোনা সহ অন্যান্য গঠনমূলক সহশিক্ষায় নিয়োজিত করা।
পরে বিকাল ৩‌ ঘটিকায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com