সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বেকারির পণ্য তৈরিতে দেয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ উপাদান। কালের খবর

বেকারির পণ্য তৈরিতে দেয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ উপাদান। কালের খবর

ইমরান ভূইয়া শুভ, কালের খবর, ঢাকা  : অসাধু ব্যবসায়ীদের ধরতে রোববার রাজধানীর রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় অভিযানে নামে র‌্যাব। গিয়ে দেখা যায় কাপড়ে ব্যবহারের রং দিয়ে বানানো হচ্ছে সেমাই। বিভিন্ন বেকারির পণ্য তৈরিতে দেয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ উপাদান। আর গরুর মাংস তো বেশি দামে নেয়া হচ্ছেই। সেখানে দুটি বেকারি ও দুই মাংস বিক্রেতাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে ৬ জনকে।

একই এলাকার খান ফ্যাক্টরিতে কাপড়ে ব্যবহার্য রং দিয়ে সেমাই তৈরি এবং অত্যন্ত নোংরা পরিবেশে চানাচুরসহ অন্যান্য বেকারি পণ্য উৎপাদন করায় এর মালিক মো. আব্দুর রব খানকে ১ বছর, ম্যানেজার মো. ফারুককে ৬ মাস, কারিগর সাজ্জাদ, লাভলু, হাফিজুর রহমান ও মাসুদ আলমকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

পরে হাজারীবাগ এলাকায় অত্যন্ত নোংরা পরিবেশে বেকারিপণ্য তৈরি করায় ঢাকা মডার্ন বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার রানা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যক্টরিতে মার্চ মাসে মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে বিভিন্ন ধরনের কেকসহ অন্যান্য পণ্য তৈরি করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

      দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com