বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শায়েস্তাগঞ্জের হাট-বাজার ছেয়ে গেছে বিষ মেশানো নানান মৌসুমি ফলে। কালের খবর

শায়েস্তাগঞ্জের হাট-বাজার ছেয়ে গেছে বিষ মেশানো নানান মৌসুমি ফলে। কালের খবর

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি,  কালের খবর  :

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন হাট-বাজার ছেয়ে গেছে বিষ মেশানো নানান মৌসুমি ফলে। অনেকেই বাজার থেকে কেনা এ সব ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্য ঝুকি থাকায় অনেকে এসব ফল কিনছেন না।
আম, জাম, কাঠাল, লিচু, মাল্টা, আনারসসহ বিভিন্ন ফলে মেশানো হচ্ছে প্রাণঘাতী এই কেমিক্যাল। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত ফরমালিন মেশানো ফলের বাজারে অভিযান চালালেও তা একেবারেই যেন লোক দেখানো। এদের বিরুদ্ধে কোনো শস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে না। ক্রেতারা বাড়তি চাহিদা থাকায় ফরমালিন মিশিয়ে সময়ের আগেই তা পাকানো হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সামনেই চলছে এসব বিষ মেশানো ফল বিক্রির কাজ। কিন্তু কারো সেদিকে কোন নজর নেই। নেই কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। অভিযানে ধারাবাহিকতা না থাকায় এ সংক্রান্ত আইন দুর্বল হয়ে পড়েছে। বিষ মেশানো ফল বিক্রেতা চক্র এসব কুকর্ম চালিয়েই যাচ্ছেন। সাধারণ ক্রেতাদের মধ্যে এসব ফল খাওয়া এবং ক্রয় নিয়ে ভীতি বিরাজ করছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে তারা লোকবলের অভাবের দেহাই দিয়ে পাশ কাটিয়ে যান।
শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন হাট-বাজার সরজমিনে দেখা যায়, ভেজাল আম, কাঠাল মে মাসের প্রথম সপ্তাহেই বাজারে আসতে শুরু করে। অভিযানে ফরমালিনমুক্ত ফলের বাজারেও ফরমালিনযুক্ত ফল পাওয়া গেছে। অভিযানের কারণে তাৎক্ষনিক কিছুটা ফরমালিনের আধিক্য কমলেও অভিযানের পরপরই আবার বাজারগুলোতে বিক্রি হচ্ছে ক্যামিক্যালযুক্ত বিষাক্ত ফল। কঠিন আইন না থাকায় আইনের ফঁাঁকে বের হয়ে অসাধু ব্যবসায়ীরা আবারো একই কাজে লিপ্ত হন। এছাড়া ফরমালিন পরিক্ষা করার মতো সুক্ষ যন্ত্রপাতি স্থানীয় প্রশাসনের হাতে নেই বলেও জানান কিছু কর্মকর্তা।

       দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com