শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বিনামূল্যে জন্ম নিবন্ধন প্রাপ্তি একটি শিশুর জন্মগত নাগরিক অধিকার : মো. মিজানুর রহমান। কালের খবর

বিনামূল্যে জন্ম নিবন্ধন প্রাপ্তি একটি শিশুর জন্মগত নাগরিক অধিকার : মো. মিজানুর রহমান। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :

মাটিরাঙ্গার সহকারী কমিশনার ভুমি মো. মিজানুর রহমান বলেছেন, জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন প্রাপ্তি একটি শিশুর জন্মগত নাগরিক অধিকার । তবে নির্ভুল তথ্য সন্নিবেশিত করা নিবন্ধন কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলকে আরো অধিকতর দায়িত্বশীল ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি বক্তব্য তিনি এসব কথা বলেন।

‘নির্ভুল জন্ম নিবন্ধন করব ও শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙা উপজেলা প্রশাসন এ কর্মসুচীর আয়োজন করে।

মাটিরাঙা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বিদ্যুৎ এর সঞালনায় অনুষ্ঠানে মাটিরাঙা উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আরিফুল মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সবুজ আলী ও মাটিরাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বরকত তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

বিভিন্ন ইউনিয়ন পরিষদে যে সকল সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করার নির্দেশনা পেয়েছেন তারা ইউপি সচিব ও জন্ম নিবন্ধন কাজে সম্পৃক্তদের সাথে সমন্বয় সাধনের পরামর্শ দেন
মাটিরাঙ্গার সহকারী কমিশনার ভুমি মো. মিজানুর রহমান।

সরকারিভাবে বিভিন্ন প্রয়োজনে যাচাই বাছাই করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য পরিপুর্ন সরবরাহ সাপেক্ষে জন্ম নিবন্ধন প্রদান করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা ।

এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মাটিরাঙা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাটিরাঙা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com