বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাংলাদেশ-ভারত কনটেইনার ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু

বাংলাদেশ-ভারত কনটেইনার ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু

 

কালের খবর ডেস্ক :

বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় করতে যাত্রীবাহী ননস্টপ মৈত্রী এক্সপ্রেসের পর এবার চালু হলো পণ্য আদান-প্রদানের কন্টেইনারবাহী ট্রেন। এর মাধ্যমে উভয় দেশের পণ্য পরিবহনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ছিল এই রেলের পরীক্ষামূলক যাত্রা। এটাই হবে আগামী দিনে দু’দেশের নিত্যপণ্য আদান-প্রদানের প্রধান মাধ্যম।

এ সময় সেখানে উপস্থিত থেকে ভারতীয় পূর্ব রেলের জি এম হরিন্দ্র রাও, কনকরের সিএমডি কল্যাণ রামা ও মানসী ব্যানার্জী আনুষ্ঠানিকভাবে এই রেল যাত্রার ফ্ল্যাগ অফ করেন।

ভারতের পূর্বাঞ্চলীয় রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র সাংবাদিকদের জানান, পরীক্ষামূলক এই রেলযাত্রায় ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে এসব গাড়ি সংযুক্ত করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে নিয়মিত এই ট্রেন চলবে।

এই ট্রেনের পরীক্ষামূলক প্রথম যাত্রায় ৩০টি রেকে মোট ৬০টি কনটেইনার রয়েছে। এর মধ্যে ৩০টিতে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ৩০টি জিপ গাড়ি উপহার হিসেবে পাঠানো হয়েছে। ৯ ঘণ্টার যাত্রা শেষে ট্রেনটি সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছাবে।

এত দিন দুই দেশের মধ্যে গেদে-দর্শনা ও বেনাপোল-পেট্রাপোল সীমান্ত ব্যবহার করে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন যাতায়াত করলেও কনটেইনারে পণ্য পরিবহন হতো না।
ফলে বাংলাদেশ-ভারতের সম্পর্কের শরীরে নতুন আরেকটি পালক যুক্ত হল।

কালের খবর /৩/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com