শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ঢল। কালের খবর

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ঢল। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর : 

বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ র‌্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি বের করা হবে। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

শুক্রবার এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করছেন। বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন। দুপুর আড়াইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমকে জানান, ঢাকা বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে নেতাকর্মীরা এই র‌্যালিতে অংশ নেবেন।

যে জন্য তারা সকাল থেকে মিছিল সহকারে আসছেন। ঢাকা মহানগরের সব ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা আসবেন।
তিনি বলেন, রাতেই নয়াপল্টনের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। স্মরণকালের ঐতিহাসিক র‌্যালি হবে আজ।

শোভাযাত্রার ‘রোডম্যাপ’ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তাদের তথ্য অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিস, মৎস্য ভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যাবে।

সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন) হয়ে বাংলামোটর মোড় দিয়ে কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com