শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
কোটি টাকার পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা

কোটি টাকার পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা

কালের খবর ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

শনিবার বোর্ডের পক্ষ থেকে পুরস্কারের এই ঘোষণা দেয়া হয়।

ফাইনালে ভারতের বিপক্ষে জিততে পারলে পুরস্কারের টাকার অংক আরও বাড়বে বলেও জানানো হয়েছে।

শুক্রবার নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। চরম নাটকীয়তা আর উত্তেজনায় ঠাসা এই ম্যাচে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচে ঘটে গেছে কিছু বিতর্কিত ঘটনা। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিলো ১২ রান। প্রথম দুই বল হয়ে যায় ডট।

টি-২০’র নিয়ম অনুযায়ী, এক ওভারে একটি বাউন্সার দিতে পারেন একজন বোলার। তবে ইসুরু উদানা প্রথম দু’টি বল বাউন্সার করেন। দ্বিতীয় বাউন্সারের পর লেগ আম্পায়ার ‘নো’ বলের সংকেত দিলেও প্রথম আম্পায়ার সেটি বাতিল করে দেন। এনিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের মাঝে। একপর্যায়ে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নিয়ে ফেলেন সাকিব। শেষ পর্যন্ত খেলা হয়েছে। ৪ বলে যেখানে দরকার ছিলো ১২ রান। সেখানে এক বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদুল্লাহ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com