বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
রাঙ্গামাটির প্রতিনিধি, কে এম দুলাল হোসেন, কালের খবর :
রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়ন বাঘাইহাট দলীয় কার্যালয়ে ১৪ ই মার্চ ২০২৬ সন্ধ্যা ৭ ঘটিকায় ৪ নং ওয়ার্ড বিএনপি কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
রাঙ্গামাটি জেলা সাজেক ইউনিয়ন বিএনপি ৪ নং ওয়ার্ড সভাপতি জনাব নূর হোসেন ঈদুল ফিতর উপলক্ষে কর্মীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করেন ও খোজ খবর নেন। প্রত্যেক কর্মীকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনার মোতাবেক ও সততার সাথে কাজ করার জন্য আহবান করেন । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হোসেন এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।