শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মাটিরাঙ্গায় ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। কালের খবর

মাটিরাঙ্গায় ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, মোঃ নিজাম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া : বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্ট। ‘মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশন’ এ টর্নামেন্টের আয়োজন করে।

রোববার (৮ ডিসেম্বর) বিকালে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান।

এসময় মেজর শাহরিয়ার, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক মো. গিয়াস উদ্দিন ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবক ও কিশোরদের মাঠে ফেরানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মানে সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।

জেলা ও উপজেলার ১২ টি দল অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিয়াবাঁশি ফুটবল একতা’র মুখোমুখি হয় হাতিয়াপাড়া যুব উন্নয়ন ক্লাব। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় গোল শুন্য ড্র করে প্রতিদ্বন্ধী বিয়াবাঁশি ফুটবল একতা ও হাতিয়া পাড়া যুব উন্নয়ন ক্লাব। টুর্নামেন্টের প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট পর্ব নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com