শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর

নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই শেষ নয়; বরং এ নির্বাচনের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী সকল নির্বাচনে আরও শক্তিশালীভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার। সবধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভবিষ্যতের প্রতিটি নির্বাচনে সুশৃঙ্খল ও সমন্বিতভাবে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা ও মূল্যায়ন সভায় তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে এ সভার আয়োজন করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি।

মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন। মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ও অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম ও সহসাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালাল ছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি, ভোটার উপস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নিজস্ব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করে দলকে ভবিষ্যতে আরও সুসংগঠিত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি জনগণের আস্থা অর্জন এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও নাছির আহম্মেদ চৌধুরী, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com