বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিএনপির ঝটিকা মিছিল

বিএনপির ঝটিকা মিছিল

কালের খবর প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারো ঝটিকা মিছিল করেছে বিএনপি।

শনিবার ভোর ৬টার দিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মিছিল করা হয়। এতে ২০/২৫ জন নেতাকর্মী অংশ নেন।

ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের এম জি রাসেল, আবুল কালাম, রফিক, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদলের জিসান, জাহিদ, আল-আমীন, আব্বাস, যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ, ফয়েজ, গণিসহ ২০-২৫ জন।

প্রসঙ্গত, গত ১০ মার্চও নয়াপল্টনে ঝটিকা মিছিল করেন রিজভী। কার্যালয় থেকে বেরিয়ে এসে মিছিলে অংশ নেন তিনি। ভোর সাড়ে ৬টার দিকে হওয়া ওই মিছিলে তার সঙ্গে ১৪-১৫ জন নেতাকর্মী ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com