বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিরীয় শিশুদের শৈশব বিপন্ন! চরম ঝুঁকিতে বেঁচে আছে শিশুরা!

সিরীয় শিশুদের শৈশব বিপন্ন! চরম ঝুঁকিতে বেঁচে আছে শিশুরা!

 

 

কালের খবর ডেস্ক :
গত আট বছর ধরে প্রতিদিন চরম ঝুঁকির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে সিরিয়ার শিশুদের। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শিশুদের শৈশব বিপন্ন হয়ে পড়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছে ইউনিসেফ৷ এ বিষয়ে সংস্থাটি একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।
ইউনিসেফ-এর রিপোর্ট বলছে, রক্তস্নাত সিরিয়ায় ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে দ্বিগুণ হারে শিশুর মৃত্যু হয়েছে৷

এদিকে, ইউনিসেফ-এর ওই রিপোর্টকে সমর্থন করেছে মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’।

মানবাধিকার সংস্থাটি জানায়, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিরিয়ার পূর্ব গৌতা অঞ্চলে আসাদ সরকার ও যৌথবাহিনীর বোমাবর্ষণে ২০০ জন শিশুর মৃত্যু হয়েছে।

সংগঠনটির দাবি, হামলায় প্রতি পাঁচজন নাগরিকের মধ্যে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, গত সাত বছরে সিরিয়ায় সাড়ে ৩ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ওই সংগঠন।

ওই ব্রিটিশ সংগঠনের পরিসংখ্যান বলছে, ২০১১ সালের মার্চ থেকে এখনও পর্যন্ত সিরিয়ায় মোট ৩,৫৩,৩৯৫ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: এএফপি

কালের খবর -/১৫/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com