শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয় প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয় প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালের খবর প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাস্তার দুই পাশে থাকা প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ।

মঙ্গলবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী।

অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার মধ্যে ছিল সোনারগাঁ উপজেলা প্রশাসনের অবৈধভাবে গড়ে তোলা স্বপ্নচূড়া মার্কেট, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান, কনফেকশনারি, ওষুধের দোকানসহ মুদি দোকান।

সড়ক ও জনপদ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদের জমি দখল করে প্রভাবশালী শ্রেণির লোকজন দোকান নির্মাণ করে অবৈধভাবে ভাড়া তুলে আসছিল। ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হয়। এতে মহাসড়ক সংকোচিত হয়ে যানজটে পরিণত হয়। এ থেকে পরিত্রাণের জন্য অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যাক্রমে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে।

উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তবে উপজেলা প্রশাসনের কাছ থেকে এককালীন অগ্রিম টাকা দিয়ে প্রতি মাসে নির্ধারিত ভাড়ার বিনিময়ে বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com