শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
লরির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত দুইজন

লরির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত দুইজন

কালের খবর প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় একটি লরির সঙ্গে ট্রাকের সংঘর্ষে লরি চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার শাহ আলম (১৮) আহত হয়েছেন।

নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। অপরজন হলেন লরি চালক আবুল কাশেম (৩৮)। অজ্ঞাত অপর নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।

ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, দুটি গাড়ি ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসছিল। মিরসরাইয়ের কমলদহ এলাকায় একটি গাড়িকে অপরটি পেছন থেকে ধাক্কা দিলে দুটি গাড়ি সড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে লরি চালকসহ দুই জন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতাবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত দুই ব্যক্তির লাশ এবং গাড়িগুলো জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই জাকির হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com