রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলের সামনেই ছাত্রীকে গলাকেটে হত্যা

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলের সামনেই ছাত্রীকে গলাকেটে হত্যা

 

 

 

 

 

কালের খবর ডেস্ক:

এক নৃশংস হত্যার ঘটনায় কেঁপে উঠল ভারতের মধ্যপ্রদেশ। স্কুলের সামনেই একাদশ শ্রেণির এক ছাত্রীর গলাকেটে হত্যা করল যুবক। ঘটনাটি অনুপপুর থেকে ৩০ কিলোমিটার দূরের কোটমা গ্রামে।
পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রীর নাম পূজা পানিকা। গত কয়েক বছর থেকেই ওই ছাত্রীকে উত্যক্ত করত দিলীপ সাহু নামের এক যুবক। হত্যাকাণ্ডের পর ইতিমধ্যে তাকে গ্রেফতারও করা হয়েছে। ওই ছাত্রীকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় দিলীপ।
বৃহস্পতিবার, দুপুর সাড়ে ১২টায় স্কুলে যাচ্ছিল পূজা। তখনই তার উপর হামলা চালায় অভিযুক্ত যুবক। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত এক শিক্ষক। তিনিই প্রথম পুলিশে খবর দেন।
তিনি জানান, পূজার গলায় তিন তিনবার ধারালো ছুরি বসায় হামলাকারী। আঘাতে দেহ থেকে পূজার মুণ্ড ছিন্ন হয়ে যায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক।
ইতিমধ্যে পূজার পরিবারের অভিযোগ মতে দিলীপের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। প্রকাশ্যে এহেন নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রবল আতঙ্কে রয়েছে ওই স্কুলের ছাত্রছাত্রীরাও। ঘটনার পর ছাত্রীদের বেশ কিছু সময় স্কুল থেকে বের না হওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এহেন ভয়ানক দৃশ্য থেকে তাদের দূরে রাখতেই এমনটা করা হয়। পরে পুলিশ এসে লাশ নিয়ে গেলে ছাত্রীরা স্কুল থেকে বেরিয়ে আসে। -ভারতীয় সংবাদমাধ্যম।

কালের খবর /২৩/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com