রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান খুন

লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান খুন

নড়াইল প্রতিনিধি, কালের খবর :

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ হত্যার খবর ছড়িয়ে পড়লে তার নিজ গ্রাম কুমড়িসহ ইউনিয়ন জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

জানা গেছে, দাফতরিক কাজে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ উপজেলা পরিষদে যান। উপজেলা পরিষদের সেটেলমেন্ট অফিসের সামনের থেকে পূর্ব থেকে অবস্থান নেয়া একদল অস্ত্রধারী তাকে গুলি করে ও এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।’

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com