শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
নবীনগরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। কালের খবর

নবীনগরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। কালের খবর

 

মোঃ কবির হোসেন, ব্রাহ্মণবাড়ীয়া, কালের খবর : 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যােগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শ্রীরামপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিবির বাজার মাঠ) প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতিতে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কৃষক সমাবেশে ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ আব্দুল মান্নান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল করিম, উপজেলা বিএনপির সহ সভাপতি ইবনুল হাসান সবুজ,যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ মহি উদ্দিন মহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদ, উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী জহিরুল হক জরু, যুগ্ন আহবাক মমিনুল ইসলাম পলাশ,কাজী হেলাল, আবুল কালাম আজাদ, মোজাম্মেল হক, পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আনোয়ার খাঁন, ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ভূইয়া সুমন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হকসহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com