বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আপনি মা-বাবার কোন গুণ-দোষ বহন করছেন , জানাচ্ছে বিজ্ঞান

আপনি মা-বাবার কোন গুণ-দোষ বহন করছেন , জানাচ্ছে বিজ্ঞান

কালের খবর ডেস্ক :

বিজ্ঞানীদের মতে, মায়ের থেকে বাবার জিনই অধিক প্রকট হয় সন্তানের মধ্যে। পিতার বেশ কিছু গুণ এবং একই সঙ্গে দোষও সন্তানের উপরে বর্তায়।
মনোবিজ্ঞানের ওয়েবসাইট ‘দ্য মাইন্ডস জার্নাল’-এ প্রকাশিত এক নিবন্ধে বিশেষজ্ঞ জানাচ্ছেন, আমাদের বেশ কিছু শারীরিক বৈশিষ্ট্য আর সেই সঙ্গে কিছু অসুখও আমরা আমাদের পৈত্রিক সূত্রে লাভ করি। দেখে নেওয়া যাক তার কয়েকটি।

পিতার হার্ট ঘটিত সমস্যা পুত্রের উপরে বর্তাতে পারে। হৃদরোগী পিতার পুত্রদের মধ্যে ৫০ শতাংশই হৃদরোগের শিকার হন, একথা চিকিৎসকরাই জানান।

সন্তান কতটা লম্বা হবে, তা নির্ধারণ করে পিতৃ-জিন।

বাবার মানসিক স্বাস্থ্যের অনেকটাই সন্তানের উপরে বর্তায়। তবে বিষয়টি অতি জটিল। বাবার মানসিক সমস্যা থাকলে যে ছেলে বা মেয়েরও তা হবেই এবং একই ভাবে হবে, তার কোন নিশ্চয়তা নেই।

বাবার যদি দাঁতের সমস্যা থাকে, তবে সন্তানের ক্ষেত্রে তা বর্তাতেই পারে।

সন্তানের চোখের মণির রং বাবা-মা, যে কারো পক্ষ থেকেই বর্তায়। কিন্তু বাবার চোখের মণির রং যদি গাঢ় রংয়ের হয়, তা হলে সন্তানের মণির রংও সেই রংয়ের হওয়ার সম্ভাবনা বেশি।
সন্তানের চুলের রং, ঘনত্ব ইত্যাদিও বাবার জিনের উপরে। বাবার চুলের রং যদি গাঢ় হয়, তা হলে সন্তানেরও তা হওয়ার সম্ভাবনা বেশি।

কালের খবর/১৩/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com