শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

রাজধানীর ডেমরায় এক গৃহবধূকে (২৮) ধর্ষণ করেছে তার প্রতিবেশী। এ ঘটনায় ওই ভুক্তভোগী রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত মো. আনোয়ার হোসেনের (৩০) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

ওই রাতেই পুলিশ আনোয়ারকে গ্রেফতার করে সোমবার বেলা ১১ টায় আদালতে পাঠায়। গ্রেফতার আনোয়ার ডেমরার মানিক মিয়া গলির মানিক মিয়ার ছেলে।

এদিকে পুলিশ ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসার জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন। ভুক্তভোগীর বরাতে তিনি বলেন, ওই প্রতিবেশী হিসেবে প্রতিনিয়ত আনোয়ার ওই গৃহবধূর বাসায় যাতায়াত করতেন। আনোয়ার গৃহবধূকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। আর এ প্রস্তাব ওই ভুক্তভোগী প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয় আনোয়ার। গত ২ নভেম্বর সকালে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে আনোয়ার কৌশলে ওই গৃহবধূকে সারুলিয়ার তালতলা এলাকায় একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com