শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
মেহেরপুর পৌর আ.লীগের ওয়ার্ড শাখার সভাপতি শ্রী প্রবির-সম্পাদক তুফান আলী। কালের খবর

মেহেরপুর পৌর আ.লীগের ওয়ার্ড শাখার সভাপতি শ্রী প্রবির-সম্পাদক তুফান আলী। কালের খবর

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর প্রতিনিধি, কালের খবর : মেহেরপুর পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা প্রশাসক এ্যাড মিয়াজান আলী। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুর আনাম সাজেদুল, সাধারণ সম্পাদক সাজ্জাদুর আলম, বর্তমান যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল হোসেন, শোভন সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইটসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দ্বিতীয় অধিবেশনে ৮ নং ওয়ার্ডের সভাপতি শ্রী প্রবির অধিকারী এবং তুফান আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com