বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

কালের খবর প্রতিবেদক : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চাড়ারকাঁটা নদীর পর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।

গতকাল শুক্রবার সকালে ব্রিজটির পাটাতন ভেঙে গেলেও এখন পর্যন্ত কর্তপক্ষ কোন ব্যাবস্থা না নেওয়ায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গত ২০১৭ সালে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড চাড়ালকাঁটা নদীর চর ড্রেজিং করে করে নদীর বালু উত্তোলন করে ক্যানেলের দুই পাশে ভরাট করে রাখে। ওইসব বালু একটি চক্র পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রাতের আঁধারে ১০ চাকার ট্রাকে করে রাতভর বেইলি ব্রিজের ওপর দিয়ে চলাচল করায় অতিরিক্ত লোডের কারণে ২০১৭ সালের ১৯ ডিসেম্বর ব্রিজের একটি পাটাতন ভেঙে গেলে ইত্তেফাকে রির্পোট প্রকাশের পর কর্তৃপক্ষ মেরামত করে দিয়ে যায়।

এলাকাবাসী জানায় কতৃপক্ষ তড়িঘড়ি করে ওই ভাঙা অংশটুকু মেরামত করলে গত শুক্রবার আবারো ব্রিজের আর একটি পাটাতন ভেঙে নিচে পরে যায়। এতে করে ভারী যানচলাচল বন্ধ রয়েছে।

অটো চালক বলেন, ব্রিজটির পাটাতন ভেঙে যাওয়ার ফলে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। অনেক কষ্ট করে যাত্রীদের সহযোগিতায় অটো নিয়ে চলাচল করছি। কিন্তু পাটাতন ভেঙে যাওয়ার ফলে বাস ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুল বলেন, ‘আমি ব্রিজটি খুব দ্রত মেরামতের জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত ব্রিজটি ভাঙা অবস্থায় রয়েছে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com