শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
নবীনগরে শারদীয় দুৃর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

নবীনগরে শারদীয় দুৃর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার হরিসভা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী সভা-শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী যুবসভার উদ্যোগে আজ দুপুরে বস্ত্র বিতরণ করা হয়।

হরিভক্তি প্রচারিনী যুবসভার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নবীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী সুমিত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রসিদ, নবীনগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস্। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হরিভক্তি যুবসভার সদস্য সুব্রত সাহা রানা,উপজেলা হরিভক্তি যুবসভার সাধারণ সম্পাদক অশোক চক্রবর্তী,দৈনিক মতপ্রকাশের নবীনগর প্রতিনিধি শুভ চক্রবর্তী শুভেন্দু, হরিভক্তি যুবসভার উপজেলা শাখার সদস্য অভিব্রত সাহা রাতুল, হিতংকর চন্দ, সৌমিত্র সাহা রনি, হৃদয় সাহা,অনিরুদ্ধ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হরিভক্তি যুবসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমিত চক্রবর্তী জানান, প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী ও প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামীর নির্দেশে এবং প্রভুপাদ গোবিন্দগোপাল গোস্বামীর সার্বিক তত্ত্বাবধানে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে হরিভক্তি যুবসভার উদ্যোগে আমাদের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের কার্যক্রমে আমাদের সাথে অংশগ্রহন করেছেন নবীনগরের মাননীয় সাংসদ মোঃ এবাদুল করিম এমপি মহোদয় সেই জন্য যুবসভার পক্ষে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com