শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
বাঞ্ছারামপুরে সীমা লঙ্ঘন করে বালু উত্তোলন গ্রামবাসীও বালুমহালের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা। কালের খবর

বাঞ্ছারামপুরে সীমা লঙ্ঘন করে বালু উত্তোলন গ্রামবাসীও বালুমহালের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা। কালের খবর

কালের খবর ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জয়কালীপুর পূর্ব-উত্তর গ্রামসংলগ্ন ও পার্শ্ববর্তী নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামের সীমান্তবর্তী এলাকায় ঢুকে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে জয়কালিপুর ও ধরাভাঙ্গা গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই নিয়ে যে কোনো মুহূর্তে গ্রামবাসীও বালুমহালের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে জানান গ্রামবাসী

জানা যায়,উপজেলার জয়কালিপুর পূর্ব-উত্তর ও ধরাভাঙা গ্রামের সীমান্তবর্তী এলাকায় ঢুকে অবিরত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেখানে বালুশূন্য হয়ে পড়েছে। ইজারাদার মহালের বাইরে থেকে অবৈধভাবে ২০-২৫টি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু উত্তোলন করছে প্রতিনিয়ত। গভীর রাতে ইজারাদারের লোকজন গ্রামগুলোর কাছাকাছি গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে জয়কালিপুরও ধরাভাঙ্গা গ্রাম হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের গ্রাম নদীতে বিলীন হওয়ার শঙ্কা প্রকাশ করছেন গ্রামবাসী। অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় ইজারাদারের লোকজন গ্রামবাসীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে যে কোন মুহূর্তে গ্রামবাসীও ইজারাদারের লোকজনের সাথে রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে বলে জানান এলাকাবাসী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com