শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে : ইউএনও মাহমুদুর রহমান। কালের খবর
মেয়ের শ্বশুরবাড়ি ট্রাকভর্তি উপহার পাঠিয়ে চমকে দিলেন বাবা। কালের খবর

মেয়ের শ্বশুরবাড়ি ট্রাকভর্তি উপহার পাঠিয়ে চমকে দিলেন বাবা। কালের খবর

কালের খবর ডেস্ক :

সদ্য বিবাহিত মেয়েকে সাধারণত খুশি করার জন্য বাবারা নানান ধরনের কাজ করেন। উপহার হিসেবে বেছে নেন দামি সব পণ্য। কিন্তু সদ্য বিবাহিতা মেয়েকে খুশি করার জন্য ট্রাকভর্তি উপহার পাঠানো কিছুটা পাগলামি বটে।

আর এ কাজটিই করেছেন অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির বলরাম কৃষ্ণ। তেলুগু ঐতিহ্য অনুসারে অশধ মাসম (পবিত্র মাস) উপলক্ষে এই উপহার মেয়েকে দিয়েছেন তিনি।
অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির বাসিন্দা বাত্তুলা বলরাম কৃষ্ণ। পেশায় তিনি ব্যবসায়ী। মেয়ে প্রত্যুশার বিয়ে দিয়েছেন পুদুচেরির পবন কুমার নামের এক ব্যবসায়ীর সঙ্গে।
বিয়ের পর প্রথম বার শ্বশুরবাড়িতে এই উৎসব পালন করছেন প্রত্যুশা। বলরামের চাওয়া ছিল, মেয়ের প্রথম উৎসব যেন অন্য রকম হয়। আর তাই এমন কাণ্ড করেছেন তিনি।
উপহার ভর্তি ট্রাকে যা ছিল তাতে যে কারও অবাক না হয়ে উপায় নেই। ট্রাকে ছিল- এক হাজার কেজি মাছ, ১ হাজার কেজি সবজি, ২৫০ কেজি চিংড়ি, ২৫০ কেজি মুদিখানার সামগ্রী, ২৫০ বোতল আচার, ২৫০ কেজি মিষ্টি, ৫০টি মুরগি ও ১০টি ছাগল।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, ট্রাকে করে সেই উপহার পাঠানো হয় মেয়ের শ্বশুরবাড়ি।
মেয়ের বাবার এ কাণ্ড দেখে শ্বশুরবাড়ির সবাই অবাক। উপহার সামগ্রীর নানা ছবি ইতোমধ্যে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্র : আনন্দবাজার

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com