বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দুই সেকেন্ডে আলজাজিরার কার্যালয় গুড়িয়ে দিল ইসরাইল (ভিডিও)

দুই সেকেন্ডে আলজাজিরার কার্যালয় গুড়িয়ে দিল ইসরাইল (ভিডিও)

ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় দুই সেকেন্ডে একটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।

শনিবার বিমান থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা ফেলা হয় ভবনটিতে। বিবিসি জানিয়েছে, ওই ভবনটিতে আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অফিস ছিল। পাশাপাশি সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহার করা হত।হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি।

ছবিতে দেখা যায়, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে।

ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস ব্যুরোও কার্যালয় ছিল। ঘণ্টাখানেক আগে এটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ইসরাইলি সামরিক বাহিনী।

গাজার অফিসটিতে ১১ বছর ধরে কাজ করা আলজাজিরার সাংবাদিক সাফাওয়াত আল খালুত তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, দুই সেকেন্ডের মধ্যেই ভবনটি মাটির সঙ্গে মিশে যায়। তিনি বলেন, আমি ১১ বছর ধরে সেখানে কাজ করছি। আমি অনেক ঘটনা ভবনটি থেকে কাভার করেছি, আমরা ব্যক্তিগত পেশাদার জীবন যাপন করেছি, দুই সেকেন্ডের মধ্যে এখন সবকিছুই হারিয়ে গেল।

আলজাজিরার খবরে বলা হয়েছে, টানা ষষ্ঠ দিনের মতো ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শনিবার ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে এক পরিবারের ১০ সদস্য রয়েছে। যাদের আটজন শিশু ও দুইজন নারী।

অপরদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ৯ জন ইসরাইলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com