শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
২০ রমজানের মধ্যে সাংবাদিকদের বকেয়াসহ চলতি মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানের দাবি বিএফইউজে ও ডিইউজে’র। কালের খবর

২০ রমজানের মধ্যে সাংবাদিকদের বকেয়াসহ চলতি মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানের দাবি বিএফইউজে ও ডিইউজে’র। কালের খবর

২০ রমজানের আগে গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকদের বকেয়া পাওনাদিসহ চলতি মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছেন বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। শুক্রবার (২৩ এপ্রিল) ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও করোনাভাইরাস জনিত বাড়তি ব্যয়ের ফলে সাংবাদিকদের জীবন নির্বাহ এমনিতেই অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান এখনও সাংবাদিক কর্মচারীদের বকেয়া পাওনাদিসহ বেতন ভাতা পরিশোধে টালবাহানা করছে। অনেকে নিয়মিত মাসিক বেতনও পরিশোধ করছে না। উপরন্তু মহামারীর এ দুর্যোগকালে নানা অজুহাত দেখিয়ে সাংবাদিক ছাঁটাই করা হচ্ছে। গণমাধ্যমের সার্বিক পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। অমানবিকভাবে কর্মী ছাঁটাইয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদকর্মীরা পরিবার পরিজন নিয়ে যাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য ২০ রমজানের আগেই এপ্রিল মাসের বেতন-ভাতাদিসহ সকল পাওনাদি পরিশোধের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ছাঁটাই বন্ধের আহ্বান জানাচ্ছি।

এসময় নেতৃবৃন্দ, লকডাউন চলাকালে সাংবাদিকদের নিরাপদে কমর্স্থলে আনা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি সহানুভূতিশীল দৃষ্টি আকর্ষণ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com