বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রেরণাদায়ী বিশ্বের তিন নারী নেতাদের একজন। কালের খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রেরণাদায়ী বিশ্বের তিন নারী নেতাদের একজন। কালের খবর

কালের খবর ডেস্ক ॥  অনুপ্রেরণাদায়ী বিশ্বর তিন নারী নেতাদের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস মহামারী সাফল্যের সঙ্গে মোকাবেলার স্বীকৃতি হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির সঙ্গে উঠে এসেছে তার নাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের একটি বিশেষ ঘোষণায় এই তিন নারী প্রধানমন্ত্রীকে তাদের সাফল্যের স্বীকৃতি দেন।

শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

কমনওয়েলথ মহাসচিব বলেন, “আমি সবসময়ই অনেক নারী ও মেয়েদের দেখে অনুপ্রাণিত হই, আর এবার আমাদের কমনওয়েলথে তিনজন অসাধারণ নেতার নাম নিতে চাই, নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন, বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজ নিজ দেশে কোভিড-১৯ মহামারীর সময় তাদের নেতৃত্বের জন্য।”

প্যাট্রিসিয়া বলেন, “আরও অনেক নারীর মতো এই তিন নেতাও তাকে আশার আলো দেখান এমন একটি পৃথিবীর জন্য যা নারী-পুরুষ সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ এবং স্বার্থ নিশ্চিত করতে পারে।”

শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। করোনাভাইরাস মোকাবেলায় তার নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com