শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
নবীনগরে সরকারি কর্মচারীর উপর হামলা, যুবলীগ নেতা আটক

নবীনগরে সরকারি কর্মচারীর উপর হামলা, যুবলীগ নেতা আটক

কালের খবর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিস সহকারি মিজানুর রহমানকে হামলা করার অভিযোগে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল উপজেলার ডাকবাংলো থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলায় বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে অফিস সহকারি মিজানের উপর ক্ষিপ্ত হন হামলাকারীরা। বিকালে হঠাৎ ডাকবাংলোতে এনামুল সহ আরো কয়েকজন নেতা হামলা করলে এ সময় পুলিশককে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এনামুলকে আটক করে।আহত মিজানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, এ ঘটনায় যুবলীগ নেতা এনামূলকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com