বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
৪০০ গোলের মাইলফলকে বেল-বেনজেমা-রোনালদো

৪০০ গোলের মাইলফলকে বেল-বেনজেমা-রোনালদো

কালের খবর ডেস্ক : ২০১৩/১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদে রেকর্ড দলবদল ফিতে যোগ দেন গ্যারেথ বেল। করিম বেনজেমা ও রোনালদোর সঙ্গে যোগ দেন ওয়েলস তারকা বেল। হয়ে যান বিবিসি (বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো)। সেই থেকে একসঙ্গে খেলছেন তারা।
শনিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পায় রিয়াল। এই ম্যাচে তারা তিনজন খেললেও জোড়া গোল করেছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুই গোলের মধ্য দিয়ে বিবিসির (বেল-বেনজেমা-রোনালদো) ৪০০ গোল পূর্ণ হয়েছে।
আলোচিত ত্রয়ীর ৪০০ গোলের মধ্যে রোনালদো একাই করেছেন ২২৫ গোল। করিম বেনজেমা করেছেন ৯৯ গোল। আর গ্যারেথ বেল করেছেন ৭৬ গোল।
২০১৩-১৪ মৌসুম থেকে তারা তিনজন দুর্দান্ত খেললেও চলতি মৌসুমে ছন্দে নেই। ইনজুরির কারণে তিনজনই মাঠের বাইরে থেকেছেন একাধিকবার। ২০১৭-১৮ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রোনালদো করেছেন ২০ গোল। বেল করেছেন ৯ গোল। আর বেনজেমা ২৩ ম্যাচে মাঠে নেমে করেছেন মাত্র ৬ গোল। তাদের নামের পাশে এই সংখ্যাগুলো সত্যিই বেমানান।
তাদের পারফরম্যান্সে ভর করে রিয়াল মাদ্রিদও সুবিধাজনক অবস্থানে নেই। লা লিগার শিরোপা জয়ের দৌড়ে তারা বেশ পিছিয়ে পড়েছে। কোপা দেল রে থেকেও বিদায় নিয়েছে। এখন তাদের সামনে আছে কেবল মর্যাদাকর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। সেখানে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ পিএসজির মতো শক্তিশালী দল।
১৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজির বিপক্ষে প্রথম লেগে মাঠে নামবে রিয়াল। ফিরতি লেগে ৭ মার্চ পিএসজির মাঠে খেলতে যাবে লস ব্লাঙ্কোসরা। তবে রোনালদো-বেল-বেনজেমা যদি তাদের সেরা ফর্ম ফিরে পান, তাহলে ভালো কিছুই অপেক্ষা করবে রিয়ালের জন্য।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com