রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কমলগঞ্জে সাংবাদিক ও লন্ডণ প্রবাসীর সহায়তায় খাদ্যসামগ্রী বিতরন। কালের খবর

কমলগঞ্জে সাংবাদিক ও লন্ডণ প্রবাসীর সহায়তায় খাদ্যসামগ্রী বিতরন। কালের খবর

কমলগঞ্জ মৌলভীবাজার থেকে এম এ কাদির চৌধুরী ফারহান: করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩৫০ জন অসহায় কর্মহীন দরিদ্র মানুষ ও সংবাদপত্র বিক্রেতার মাঝে লন্ডণ প্রবাসী দেলোয়ার হোসেন ও সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন এর উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

১৮ এপ্রিল শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংবাদপত্র বিক্রেতাদের খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে এ কর্মসুচী শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। পরে উপজেলার বিভিন্ন স্থানে এসব খাদ্যসামগ্রী অসহায় কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, আধা লিটার তেল ও ১টি সাবান।

আলাপকালে সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন জানান, মরণঘাতী করোনা ভাইরাসের নিজ উপজেলার অসহায় কর্মহীন দু:খ-দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানালে আমার ভাগিনা লন্ডণ প্রবাসী দেলোয়ার হোসেন মানবতার কথা চিন্তা করে সহযোগীতায় এগিয়ে আসে। আমি ও আমরা ভাগিনা মিলে এই দুর্যোগের সময় সামর্থ অনুযায়ী অসহায় কর্মহীনদের পাশে দাঁড়াই। ভবিষ্যতে আমার ভাগিনার সহায়তায় আমরা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় একটি ট্রাস্ট গঠনের চেষ্টা করছি। এতে মকলের সহযোগিতা চাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com