সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সিদ্ধিরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত এক শিশু। কালের খবর

সিদ্ধিরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত এক শিশু। কালের খবর

নারায়ণগঞ্জ থেকে নুরুল আজিজ চৌধুরী, কালের খবর : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ওই রোগীর বয়স ১০ বছর। সিদ্ধিরগঞ্জের মিজমিজি (উত্তর পাড়া) এলাকায় ওই রোগিটি শনাক্ত করেছে নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ। বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন জাহিদুল ইসলাম।

এই কর্মকর্তা বলেন, আমরা আরো ২ দিন আগে তার নমুনা সংগ্রহ করি। পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। আজকে আমরা সেই রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পাওয়ার আগে থেকেই আমরা ওই বাড়ির সবাইকে বাইরে আসতে নিষেধ করে দিয়েছি। তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

বিষয়টি নিয়ে আতংকিত হওয়ার প্রয়োজন নাই। তবে সবাইকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। কেউ যেনো বাড়ির বাইরে না আসেন। সকলেই যেনো বাড়ির ভেতরেই অবস্থান করেন।
এদিকে নারায়ণগঞ্জে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ২৩ জন। গত ২৪ ঘন্টায় নারায়নগঞ্জে রোগী শনাক্ত হয়েছে ১২ জন। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২ জন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক করোনা আক্রান্ত রোগীর কথা স্বীকার করে জানান, আমরা খবর পাওয়ার পর থেকে ওই বাড়িটির সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। ওই বাড়ির কাউকেই বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করে দিয়েছি। এবং কেউ বাইরে থেকে যেনো ওই বাড়িতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও আমরা নজরদারি করছি। এর পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের বিষয়ে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com