শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শিলমান্দীতে গরীব-দুঃখীদের মাঝে-“খাদ্য সামগ্রী বিতরন। কালের খবর

শিলমান্দীতে গরীব-দুঃখীদের মাঝে-“খাদ্য সামগ্রী বিতরন। কালের খবর

এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :
শিলমান্দী ইউনিয়ন পরিষদে-নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ২৮ শে মার্চ ইউনিয়ন পরিষদ মাঠে -করোনা ভাইরাস(CoVID-19)প্রতিরোধের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনুযায়ী গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেন নরসিংদীর মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। ডিসি মহোদয় তার বক্তব্যে বলেন, রোজগার বন্ধ করে যখন খেটে খাওয়া মানুষ গুলো যার যার ঘরে অবস্থান করছে তখনই এই বাংলার গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ এর জন্য নির্দেশ দিয়েছেন।তারই ধারাবাহিকতায় আজ নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শিলমান্দী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিভিন্ন গরীব দুঃখী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাউল,৫ কেজী আলু,২কেজী ডাউল,সাবান,মাক্স বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা তাছলিমা আক্তার, সহকারী কমিশনার মোহাম্মদ শাহাআলম মিয়া ,নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিলউদ্দিন (বাচ্চু),শিলমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল বাকির,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ (মন্টি) সহ নরসিংদী জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব প্রাপ্ত কর্মকতা বৃন্দ। নরসিংদী জেলা প্রশাসন ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের উদ্যেগ নিয়েছে। এই ত্রান বিতরণ অব্যাহত থাকবে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com