শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরা কলারোয়ায় নকল সহায়তায় করার অভিযোগে শিক্ষক বহিষ্কার। কালের খবর

সাতক্ষীরা কলারোয়ায় নকল সহায়তায় করার অভিযোগে শিক্ষক বহিষ্কার। কালের খবর

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা কালের খবর : সাতক্ষীরা কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার হলে অনৈতিক সহায়তা প্রদানের অভিযোগে দায়িত্বে থাকা এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার এবং সহায়তার অভিযোগে সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আঃ রবকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০১নং কক্ষের পরীক্ষার্থীকে সহায়তার অভিযোগে দায়িত্বে থাকা পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষকে বহিস্কারের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ।
ওই এসএসসি পরীক্ষার্থী সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষের আপন ভাগ্নি। পরীক্ষার হলে সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষ তার ভাগ্নিকে অনৈতিক সুবিধা দিচ্ছেন বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি ওই শিক্ষকদের কেন্দ্র থেকে বহিষ্কারের আদেশ দেন।
কেন্দ্র সচিবকে অব্যাহতি ও কক্ষ পরিদর্শককে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। তিনি আরও জানান, এস.এস.সি’র কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল কেন্দ্রে বর্তমানে সচিবের দায়িত্ব পালন করবেন মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com