শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নরসিংদী জেলা কারাগার পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ”করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। কালের খবর

নরসিংদী জেলা কারাগার পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ”করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। কালের খবর

মাধবদী প্রতিনিধি, কালের খবর :

অদ্য ০৪/০২/২০২০ তারিখ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয় নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।

এসময় তিনি কয়েদীদের খাবার, বাসস্থান, শারীরিক অবস্থাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করেন। তিনি কয়েদীদের উদ্দেশ্য করে বলেন, “সৃষ্টির শ্রেষ্ট জীব হিসেবে আমরা সকলেই সমান। পৃথিবীতে আলাদা হই আমাদের নিজস্ব কর্মের জন্য। কারাগারে মানুষের মৌলিক চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।”

তিনি জেল সুপারকে সরকারী ব্যবস্থাপনায় প্রদত্ত সকল সুযোগ সুবিধা কয়েদীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি কয়েদীদের ধর্মীয় অনুশাসন মেনে চলে সুশৃঙ্খল জীবন-যাপন করার পরামর্শ দেন এবং কারাজীবন শেষে নতুনভাবে জীবন শুরু করার আহবান জানান।

পরবর্তীতে তিনি বেসরকারি কারা পরিদর্শকের সহায়তায় কয়েদীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন নরসিংদী জেল সুপার মোঃ নজরুল ইসলাম, ও বেসরকারি কারা পরিদর্শক,সিআইপি আলহাজ্ব নিজামউদ্দিন ভুইয়া লিটন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com