শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক। কালের খবর

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক। কালের খবর

কালের খবর রিপোর্ট:
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে চান সুপার মার্কেটের তৃতীয়তলায় সি.ডি, কমপ্লেক্স নামে একটি ডায়াগনোষ্টিক সেন্টার থেকে জহিরুল ইসলাম (৪৫) নামে এক ভুয়া এমবিবিএস (সনোলজিষ্ট) ডাক্তারকে আটক করেছে র‌্যাব।

২৭ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে ওই ডায়াগনোষ্টিক সেন্টারে র‌্যাব ১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব এর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তারকে আটক করে।

আটককৃত ভুয়া ডাক্তার জহিরুল ইসলাম ওই প্রতিষ্ঠানের সনোলজিষ্ট হিসেবে আল্ট্রাসনোগ্রাম করে আসছেন দীর্ঘ ১ বছর ধরে। তিনি এমবিবিএস ডাক্তারের কোন সনদ দেখাতে পারেননি। সনোলজিষ্ট জহিরুল ইসলাম এইচ এসসি পাশ মাত্র। তিনি কোন নার্সের সাহায্য ছাড়াই বিশেষ করে নারী রোগীদের একাই আল্ট্রাসনো গ্রাম করে থাকেন।

জহিরুল ইসলামের পিতার নাম রফিকুল ইসলাম, কুমিল্লার বুড়িচংয়ের জগতপুর গ্রামে তার বাড়ি। আজাদ, প্রদীপ ও শুভ নামে ৩ ব্যক্তি ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে।

অভিযানে নেতৃত্বদানকারী মেজর নাজমুছ সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে চিটাগাংরোডে সি.ডি. কমপ্লেক্সে ভুয়া এমবিবিএস (সনোলজিষ্ট ) ডাক্তার রয়েছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির নিবন্ধন নেই। প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মালিকপক্ষকে। এ ব্যাপারে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com